ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে আজ সোমবার। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাভারে এ কার্যক্রমের উদ্বোধন করেন। তার উদ্বোধনের পর পরই চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর উপজেলার হালনাগাদ কার্যক্রম শুরু হয়। সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০ টায় রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ে এই ভোটার হালনাগাদ কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।

গোমস্তপুর উপজেলা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করেন জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলার ১টি পৌরসভা ও ৮ টি ইউনিয়নে এক যোগে এই কার্যক্রম শুরু হয়েছে্ জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, আজ সোমবার সকালে তথ্য সংগ্রহের কাজ শুরু হলো যেটি চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত । আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু ছবি তোলে নিবন্ধন সম্পন্ন করার কাজ। ১১ এপ্রিল পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।

এছাড়া উপজেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ জানান, যে সকল নাগরিকরা ২০০৮ সালের পহেলা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম হয়েছে নতুন ভোটারের ক্ষেত্রে কেবলমাত্র তাদের তথ্য সংগ্রহ করা হবে। প্রতিটি নতুন ভোটারদের জন্য প্রয়োজন হবে তাদের বাংলা এবং ইংরেজি জন্ম নিবন্ধন এর একটি করে অনলাইন কপি,শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, পিতা মাতা বা স্বামী স্ত্রী জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। রক্তের গ্রুপ নির্ণয়ের কাগজ, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিক সনদপত্র। এছাড়াও এর আগে বিভিন্ন কারণে যারা ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করতে পারেননি, তাদেরও হালনাগাদ ভোটার করা হবে। সেই সাথে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় কলিমহরে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!

গোমস্তাপুর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :