আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর বেলিব্রিজ সংলগ্ন পূর্ণভবা নদীর ধার থেকে ককটেল সদৃশ ৮টি বস্তু উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।
রবিবার ( ২৫ জানুয়ারী) সকাল সারে ১০ টার দিকে উপজেলার রহনপুর পৌর এলাকার পূর্ণভবা নদীর পূর্ব পাড়ে বেলিব্রিজ সংলগ্ন শ্রী খিতিশ চন্দ্র মহান্ত আচারীর ঘাটে পরিত্যক্ত অবস্থায় বস্তুগুলো উদ্ধার করা হয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, সকাল ১০ টার দিকে পূর্ণভবা নদীর ধারে জঙ্গলের মধ্যে শপিং ব্যাগে ককটেল সদৃশ বস্তু দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটিতে তল্লাশি চালিয়ে লাল কস্টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ ৮টি বস্তু উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, উদ্ধারকৃত বস্তুগুলো বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। এগুলো আসলে কী, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। পরীক্ষার পর জানা যাবে এই গুলো কি। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















