আব্দুস সালাম তালুকদারঃ
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজন দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে থেকে বর্ণাঢ্য সমবায় র্যালী, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. সুলতান আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. সুলতান আলম খান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণ চন্দ্র, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারবেজ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজুল ইসলাম, রহনপুর ট্রাক বন্দবস্ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব জামিল আলম, রহনপুর স্বাস্থ্য সমবায় সমিতির সহ সভাপতি মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দ স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, সমবায়ের যে মূল লক্ষ্য ও উদ্দেশ্য আছে সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যদি আমরা প্রত্যেকেই কাজ করি তবে আমরা খুব দ্রুতই আমাদের যে স্বপ্ন উন্নত দেশ পরিনিত হওয়া তা কিন্তু আমরা হতে পারবো।
তিনি আরো বলেন, আমরা যদি অসচ্ছল মানুষকে সচ্ছল করতে চাই তবে আমাদের প্রয়োজন ঐক্য বদ্ধ শক্তি। আর এই ঐক্য বদ্ধ শক্তিই হচ্ছে সমবায় সমিতি। আজকের এই সমবায় দিবস থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে আমরা সকলে মিলে যার যার সমবায় সমিতি সদস্য আছে তাদের সকলকে সমান ভাবে সুযোগ দিয়ে আমরা যেন উন্নত দেশ গড়তে পারি। আজকের এই দিবসে এই হোক আমাদের সকলের অঙ্গীকার।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















