ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে ১২ হাজার কৃষক পেলেন বীজ ও সার

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সারে ৯ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এইসব বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক, মোছা. জেসমিন আক্তার লাবনী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার মো. রাকিব, গানিউল ইসলাম, মোঃ ইব্রাহিম, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ কৃষক-কৃষাণীবৃন্দ প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন জানান, চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উপজেলায় মোট ১২হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বরাদ্দ করা হয়েছে।

আলোচনা সভা শেষে ৬ হাজার ১০০ জন কৃষকের প্রত্যেককে ১ বিঘা জমির জন্য ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। ৬ হাজার কৃষকদের প্রত্যেকে ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। ৮০ জন কৃষকদের প্রত্যেকে ১ কেজি শীতকালীন পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার। ৫০ জন কৃষকদের প্রত্যেকে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ৩০ জন কৃষকদের প্রত্যেকে ৮ কেজি খেসারী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার। ২০ জন কৃষকদের প্রত্যেকে ১০ কেজি চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ২০ জন কৃষকদের প্রত্যেকে ২ কেজি অড়হড় বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে প্রধানমন্ত্রীঃ -এম.পি বাবুল

error: Content is protected !!

গোমস্তাপুরে ১২ হাজার কৃষক পেলেন বীজ ও সার

আপডেট টাইম : ১১:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :