আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় মো. আশিক আলী (২৫) ও মো. আবুল হোসেন (৫৫) নামে দুইজন মোটরসাইকেল চালক ও মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার রহনপুর-আড্ডা সড়কের রহনপুর পৌর এলাকার তেঁতুল মোড়ে এই সড়ক দূর্ঘটনা ঘটে। মৃত্যু আশিক আলী পার্শ্ববর্তী ভোলাহাট উপজেলার জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে। ও মৃত্যু আবুল হোসেন একই গ্রামের মো. আপেল মাহমুদের ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আশিক আলী ও তার চাচাতো ভাই আবুল হোসেন মোটরসাইকেল যোগে আড্ডার দিক থেকে আসছিল; পথিমধ্যে রহনপুর পৌর এলাকার তেঁতুল মোড় নামকস্থানে একই দিক থেকে আসা একটি ট্রাককে ওভারটেকিং করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্টাকের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক আলী কে মৃত্যু ঘোষণা করেন এবং আবুল হোসেনের প্রাথমিক চিকিৎসা চলার কিছুক্ষনের মধ্যে তারও মৃত্যু হয়।
ওসি আরো জানায় লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং তাদের পরিবারের নিকট খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















