আপডেট টাইম :
১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
২০৯
বার পঠিত
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুল হান্নান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আশরাফুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী মোসাঃ সেরাতুন নেসা (৪০) গুরুত্বর আহত হয়েছে। শনিবার (০২ অক্টোবর ) রাত ৯টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর ইউনিয়নের মিশন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান উপজেলার রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। ও আহত আশরাফুল ইসলাম একই উপজেলার খোয়াড় মোড় মহল্লার মৃত আলিমুদ্দিনের ছেলে অপরজন আহত আশরাফুলের স্ত্রী সেরাতুন নেসা। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মৃত আব্দুল মান্নান রাত ৯ টার দিকে বাংলা মদের ভাটি থেকে অতিরিক্ত মদ্য পান করে মোটরসাইকেল যোগে ফিরছিলো পথিমধ্যে মিশন মোড় নামক স্থানে অপরদিক থেকে একটি বাইসাইকেলে আশরাফুল ও তার স্ত্রী সেরাতুন নেসা যাচ্ছিল। হঠাৎ মোটরসাইকেল ও বাইসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হলে পাকা রাস্তার উপরে তিনজন ছিটকে পরেন। পরে খরব পেয়ে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আব্দুল হান্নানকে মৃত্যু ঘোষণা করেন। আরও পড়ুনঃ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো কুষ্টিয়া জেলা ইজতেমা এবং গুরুত্বর আহত অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পরিবারের কোন দাবী দাওয়া না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে পরিবর্তী আইনগত ব্যবস্থা...
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোঃ আব্দুল হান্নান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আশরাফুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী মোসাঃ সেরাতুন নেসা (৪০) গুরুত্বর আহত হয়েছে।
শনিবার (০২ অক্টোবর ) রাত ৯টার দিকে রহনপুর-আড্ডা সড়কের রহনপুর ইউনিয়নের মিশন মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হান্নান উপজেলার রহনপুর পৌর এলাকার রহমতপাড়া গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। ও আহত আশরাফুল ইসলাম একই উপজেলার খোয়াড় মোড় মহল্লার মৃত আলিমুদ্দিনের ছেলে অপরজন আহত আশরাফুলের স্ত্রী সেরাতুন নেসা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মৃত আব্দুল মান্নান রাত ৯ টার দিকে বাংলা মদের ভাটি থেকে অতিরিক্ত মদ্য পান করে মোটরসাইকেল যোগে ফিরছিলো পথিমধ্যে মিশন মোড় নামক স্থানে অপরদিক থেকে একটি বাইসাইকেলে আশরাফুল ও তার স্ত্রী সেরাতুন নেসা যাচ্ছিল।
হঠাৎ মোটরসাইকেল ও বাইসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হলে পাকা রাস্তার উপরে তিনজন ছিটকে পরেন। পরে খরব পেয়ে রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আব্দুল হান্নানকে মৃত্যু ঘোষণা করেন।
এবং গুরুত্বর আহত অপর দুই জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পরিবারের কোন দাবী দাওয়া না থাকায় লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে পরিবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।