ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন

আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে বোরো (উফশী) ধানের সমলয় চাষাবাদ এবং ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর ব্লকে রাইহোগ্রামে ৫০ একর জমিতে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. পলাশ সরকার।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার জেসমিন আখতার লাবনি, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার ফজলুর রহমান, ইব্রাহিমসহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও কৃষক-কৃষানি প্রমূখ।

শ্রমিক সংকট ও অতিরিক্ত খরচের কারণে কৃষকেরা ধান আবাদে লাভবান হতে পারতেন না, কিন্তু বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কৃষকরা আধুনিক পদ্ধতিতে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণে লাভবান হচ্ছেন। এই যন্ত্রের সাহায্যে সমগভীরতায়, সমদূরত্বে এবং অল্প শ্রমে কৃষকরা ধানের চারা রোপণ করছেন। এতে সময় কম লাগছে, খরচ কম লাগছে এবং ফলন বাড়ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার জানান, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ৪০/৫০ মিনিটে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করা সম্ভব। সনাতন পদ্ধতিতে যেখানে এক বিঘা জমিতে ধানের চারা রোপণ করতে কমপক্ষে শ্রমিক খরচ লাগে প্রায় ২৫০০ থেকে ৩০০০ টাকা, সেখানে অল্প খরচে ও স্বল্প সময়ে ধানের চারা রোপণ করা হচ্ছে। এতে কৃষকদের আর্থিক সাশ্রয়ের পাশাপাশি শ্রমিক সংকটেরও সমস্যা সমাধান হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. পলাশ সরকার জানান, সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের ধানের চারা রোপণের জন্য রাইস ট্রান্সপ্লান্টরের মাধ্যমে ধানের চারা রোপণ ও ধান কাটার জন্য কম্বাইন হারভেস্টার মেশিনসহ কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করছেন।

তিনি আরো বলেন, একটি রাইস ট্রান্সপ্লান্টার মেশিন প্রতিদিন ২০ থেকে ২৫ বিঘা পর্যন্ত জমিতে ধান রোপন করতে পারে। রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে ধান রোপণের ফলে কৃষকদের খরচ অনেকটাই কমে আসবে। কৃষকদের উৎসাহিত করতে উপজেলা কৃষি অফিস রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপণে কৃষকদের সহায়তা ও পরামর্শ দিচ্ছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাংশায় কলিমহরে চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালামের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!

গোমস্তাপুরে যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণের উদ্বোধন

আপডেট টাইম : ০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাপাইনবাবগঞ্জ :