আপডেট টাইম :
০৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
৯৮
বার পঠিত
গোমস্তাপুরে ভটভটির ধাক্কায় এক শিশু নিহত
আব্দুস সালাম তালুকদারঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটির ধাক্কায় রুহুল আমীন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সারে ৮টার দিকে রহনপুর - চাঁপাইনবাবগঞ্জ সড়কে গোমস্তাপুর কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রুহুল আমীন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোঃ জিয়ারুল হকের ছেলে। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক গৌরাঙ্গ মোহন রায় জানান, মৃত রুহুল আমীন সকাল বেলা রাস্তা পার হচ্ছিল এ সময় পিছন থেকে একটি ভুটভুটি ধাক্কা দিলে গুরুত্বর যখম হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। গোমস্তাপুর থানা পুলিশ খবর পেয়েন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। এব বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভুটভুটির ধাক্কায় রুহুল আমীন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সারে ৮টার দিকে রহনপুর – চাঁপাইনবাবগঞ্জ সড়কে গোমস্তাপুর কাশিপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রুহুল আমীন উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের মোঃ জিয়ারুল হকের ছেলে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক গৌরাঙ্গ মোহন রায় জানান, মৃত রুহুল আমীন সকাল বেলা রাস্তা পার হচ্ছিল এ সময় পিছন থেকে একটি ভুটভুটি ধাক্কা দিলে গুরুত্বর যখম হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
গোমস্তাপুর থানা পুলিশ খবর পেয়েন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারে নিকট লাশ হস্তান্তর করেন। এব বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।