ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গোমস্তাপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

আব্দুস সালাম তালুকদারঃ

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তিঃ প্রাণীসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় এবং উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেন। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ বরুন কুমার প্রামানিক, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ রুবাইদা ছাবিকুন্নাহার, সফল খামারি মুসলেমউদ্দীন শিপলু, মু: হিজবুল্লা, স্থানীয় গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন প্রান্তিক খামারিরা প্রমূখ।

উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মো. ওয়াসিম আকরাম জানান, প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে ফ্রি কৃমি নাশক ঔষুধ বিতরন, ফ্রি ভ্যাকসিন ক্যাম্পিইন, স্কুল ফিডিং কার্যক্রম ও ফ্রি ভ্যাটরিনারি কার্যক্রম দেওয়া হবে। এবং প্রাণিসম্পদ সপ্তাহ ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী চলবে।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, যারা সফল খামারি আছেন তারা যেই জ্ঞান অর্জন করে আজ সফল খামারি হয়েছেন সেই সকল খামারিদের অনুরোধ রইলো আপনাদের আশেপাশে প্রান্তিক খামারিরাদের আপনাদের অর্জিত জ্ঞান দিয়ে তাদের সহযোগিতা করবেন। এই প্রদর্শনীর মাধ্যমে যাতে আপনারা নিজে নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন। কর্মসংস্থান সৃষ্টি হলেই দেশের অর্থনীতি শক্তিশালি ভাবে গড়ে উঠবে। তখন আমরা উন্নত বাংলাদেশ সহজেই পৌঁছাতে পারবো।

মেলায় ৩০টি স্টলে প্রান্তিক খামারিরা তাদের উন্নত জাতের গরু, মহিষ, ঘোড়া, বাছুর, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, বিড়ালসহ বিভিন্ন সৌখিন পাখি প্রদর্শন করে। মেলা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারী খামারিদের মধ্যে ৩জনকে পুরুস্কৃত করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলবার্টার স্বাধীনতা ইস্যুতে বাংলাদেশি অভিবাসীদের কেন এ অবস্থান?

error: Content is protected !!

গোমস্তাপুরে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন

আপডেট টাইম : ১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :