ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে নিখুঁজের দুইদিন পর ধান খেত থেকে শিশুর লাশ উদ্ধার

মো. আবদুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর ধান খেত থেকে শরিফা খাতুন (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে গোমস্তাপুর থানা পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর নাদেরাবাদ গ্রামের পার্শ্ববর্তী ধান খেত থেকে লাশটি উদ্ধার করা হয়। শরিফা খাতুন ওই এলাকার মো. শহীদুল ইসলামের কন্যা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, শরিফা খাতুন গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৪ টার দিকে নিজ বাসার আশেপাশে থেকে নিখোঁজ হয়। পরের দিন শনিবার পরিবারের সদস্যরা তাকে না পেয়ে সাধারণ ডায়েরি করে থানায়।

সাধারণ ডায়েরি অনুযায়ী পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে শরিফার হত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন মো. অন্তর আলী (২৫) কে আটক করে। তিনি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিম ইসলামের ছেলে। জিজ্ঞাসাবাদে অন্তর আলী স্বীকার করেন যে, তিনি নিজ হাতে শিশুটিকে হত্যা করে ধান খেতে ফেলে রেখেছিলেন। তার তথ্য অনুযায়ী পুলিশ অভিযান পরিচালনা করে পচনশীল দুর্গন্ধযুক্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

error: Content is protected !!

গোমস্তাপুরে নিখুঁজের দুইদিন পর ধান খেত থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :