ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে কমল মার্ডি (২২) নামে এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দায়েমপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত কমল মার্ডি ওই গ্রামের সুনিল মার্ডির ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, মৃত কমল মার্ডি আশ্রয় প্রকল্পের বাসায় বেলা সাড়ে ১১টার দিকে বাঁশের তীরের সাথে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। সে সময় বাসায় পরিবারের কেউ ছিলো না। পরে পরিবারের লোকজন বাসায় এসে দেখে সে বাঁশের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে ফাঁস থেকে উদ্ধার করে দেখে সে মারা গেছে। পরে গোমস্তাপুর থানার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়া হাসপাতালে দুর্ঘটনায় আহত ব্যক্তির বিচ্ছিন্ন পা গায়েব

error: Content is protected !!

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে আদিবাসী যুবকের আত্মহত্যা

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
আব্দুস সালাম তালুকদার, জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ :