ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পেলো ১০ হাজার কৃষক

আব্দুস সালাম তালুকদারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন, পেঁয়াজ কন্দ, গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং লেবু গাছ ও বৃক্ষের চারা বিতরণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ১ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এইসব উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাকলাইন হোসেনর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. মতিউর রহমান, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার আব্দুল রাকিব, মু. ইব্রাহিম, স্থানীয় গণমাধ্যমকর্মী, উপকার ভোগী কৃষক প্রমুখ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, ৩ হাজার কৃষকদের মাঝে রোপা আমন ধানের (উফশী) বীজ ও সার। ৪০ জন কৃষকদের মাঝে পেঁয়াজ কন্দ, সার ও বীজ সংরক্ষণের জন্য পাত্র। ১ হাজার ৮০০জন কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ ও সার। ৯৫০ জন কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার। ২৫ জন কৃষকদের মাঝে লেবুর চারা ও জৈব সার। এবং ৪ হাজার ৪৮০ জন কৃষকদের মাঝে বিভিন্ন ফল ও ওষুধী গাছের চারা, বাঁশের খুটি ও জৈব সার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী বলেন, সরকার প্রতি বছর কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

আমি আপনাদের অনুরোধ করব, সরকারের দেওয়া এই সহযোগিতা কোনোভাবেই অবহেলা করবেন না। আপনারা বৈজ্ঞানিক ও আধুনিক পদ্ধতিতে সঠিক সময়ে এই সার ও বীজ জমিতে ব্যবহার করবেন। এতে করে আপনাদের ফসলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে এবং আপনারা আর্থিকভাবে লাভবান হবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিষখালী নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন

error: Content is protected !!

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা পেলো ১০ হাজার কৃষক

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :