দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি।
সোমবার (২০ নভেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এসময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হক, সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক নাজমুল ইসলাম পানু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এ্যাড জামাল হোসেন মুন্না, সহ কৃষক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পলাশবাড়ী পৌরসভার মেয়র গোলাম সারোয়ার বিপ্লব, নির্মল কুমার মিত্র, আজাদুল ইসলাম, জেলা তাতী লীগের সভাপতি আহসান হাবিব স্বাধীন, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিরু মন্ডল, রফিকুল চেয়ারম্যান, বনগ্রাম ইউপি আওয়ামী লীগের সভাপতি মোকলেস হোসেন, রসুলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান, নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন, সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোকসুদার রহমান, এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির স্বামী বিশিষ্ট ব্যবসায়ি মাহবুব রহমান নাসিম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী সহ সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় মনোনয়ন ফরম জমা শেষে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ মানুষের নিকট দোয়া কামনা করে এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, যত ষড়যন্ত্র করুক বিএনপি জামাত বাংলার মানুষ উন্নয়নের পক্ষে অবস্থান নিয়েছে। নেতাকর্মীদের নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ভোটে নৌকার জয় নিশ্চিত করে। আবারো প্রধানমন্ত্রীকে গাইবান্ধা-৩ আসনের জয় উপহার দিতে পারবো বলে আমি শতভাগ আশাবাদি।
আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা।
২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিতে হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় সকল বিভাগের মনোনয়ন ফরম জমা নেওয়া হবে।
উল্লেখ্যঃ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তপশিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর। আপিল ৬-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি ২০২৪ সকাল ৮টা পর্যন্ত।

১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। 
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক 





















