ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক

মোঃ অহিদ সাইফুলঃ

ঝালকাঠির রাজাপুরে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার রাতে উপজেলা সদরের বাইপাস মোড় জামাইপারা (নতুন রাস্তা) দিঘির পাড় হাউজিং বালুর মাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলা সদরের বাইপাস মোড় মোড়লবাড়ি এলাকার পান্নু সিকদারের ছেলে মো. শাওন সিকদার (২৫), জামাই পারা এলাকার মো. ইউসুব আলী মিন্টু হাওলাদার প্রবাসীর ছেলে মো. গোলাম রসুল ইমন (৩০) এবং পূর্ব আংগারিয়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. সাব্বির রুবেল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৯টার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ১১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় রাজাপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, ‘তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।’ মাদক কারবারিদের ছেড়ে দেওয়ার জন্য স্থানীয় সরকার দলীয় অনেকের তদবির করে যা কোন ভাবেই গ্রহণ করা হয় নাই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :