ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গণসংযোগে ঝাঁপিয়ে পড়েছে এনসিপিঃ সামনে জুলাই পদযাত্রা

সোলায়মানঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর অন্যতম সংগঠক এবং ঢাকা মহানগর উত্তর শাখার নেতৃবৃন্দের অংশগ্রহণে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) নির্বাচনী এলাকায় টাঙ্গাইল নাগরপুরে ২৫ জুলাই শুক্রবার সকাল ১১ ঘটিকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের ২৯ জুলাই টাঙ্গাইল সফরকে ঘিরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওয়াহেদুজ্জামান সুমন এর নেতৃত্বে সকাল থেকে নাগরপুরে দিনব্যাপী লিফলেট বিতরণ ও জনসংযোগ কার্যক্রম পরিচালিত হয়।
গণসংযোগ যাত্রা শুরু হয় নাগরপুর যদুনাথ পাইলট স্কুল অ্যান্ড কলেজ শহিদ মিনার প্রাঙ্গণ থেকে। সেখান থেকে মিছিলটি নাগরপুর রিকশা স্ট্যান্ড, সরকারি কলেজ রোড, কাঁচা বাজার এবং তালতলা এলাকায় ঘুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে। তালতলায় একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাধীন মাহবুব, সংগঠক, ঢাকা মহানগর উত্তর (এনসিপি), তৌফিক নিয়াজ, সংগঠক, খিলক্ষেত থানা, ঢাকা (এনসিপি), সরদার আশরাফ, সংগঠক, নাগরপুর উপজেলা (এনসিপি), মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সংগঠক, নাগরপুর উপজেলা (এনসিপি)
স্থানীয় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা “জুলাই সনদ” বাস্তবায়ন, গণ পরিষদ নির্বাচন, বিচার ব্যবস্থার সংস্কার, জাতীয় ঐক্য গড়ে তোলা এবং জনগণের মৌলিক অধিকার আদায়ের ওপর গুরুত্বারোপ করেন।
জনগণের প্রত্যাশা ও অংশগ্রহণে প্রমাণিত হচ্ছে, টাঙ্গাইল-৬ আসনে জাতীয় নাগরিক পার্টির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওয়াহেদুজ্জামান সুমনের নেতৃত্বে আগামী নির্বাচনে দলটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

error: Content is protected !!

গণসংযোগে ঝাঁপিয়ে পড়েছে এনসিপিঃ সামনে জুলাই পদযাত্রা

আপডেট টাইম : ০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
সোলায়মান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :