ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবেঃ -কর্মী সভায় শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, রাতের সরকার, বিনা ভোটের সরকার দেশকে একটি অস্থিতিশীল করে গড়ে তুলেছে। তাই আজ খালেদা জিয়ার সেই শ্লোগান দেশ বাঁচাও মানুষ বাঁচাও এটা বাস্তবায়ন করতে হবে। তিনি মঙ্গলবার বিকালে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় কর্মী সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কথা না ভেবে স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে নিজেরা টাকার পাহাড় গড়েছে। চাল, ডাল, তেল, বিদ্যুত, গ্যাসসহ নিত্যপন্যের দাম যে ভাবে বাড়িয়েছে তাতে জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। চুরি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনা আড়াল করতেই দাম বৃদ্ধির এ মরণ ফাঁদ তৈরী করছে সরকার।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা হয়েছিল। ২০২৩ সালে আরেকটি যুদ্ধ করতে হবে দেশের মানুষকে বাচাঁতে। নগরকান্দা ও সালথার জিয়ার আদর্শের সৈনিকেরা জেগে উঠেছে। এখান থেকেই শুরু হবে সরকারের পতনের বৃহত্তর আন্দোলন। এই সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। তবেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে।

নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় ওবায়েদ চত্বরে এ কর্মী সভার আয়োজন করে সালথা উপজেলা বিএনপি।

সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে, এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর,  নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ,  বিএনপি নেতা ও সালথা উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক শাহিনুর রহমান শাহিন, বিএনপি নেতা এনায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট লাভলু, উপজেলা যুবদলের আহবায়ক হারুন মাতুব্বর, যুবদল নেতা মিরান হুসাইন,  ছাত্রদল নেতা সাইফুল আলম, রেজাউর রহমান  রাজসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণায়

error: Content is protected !!

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে চলমান আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবেঃ -কর্মী সভায় শামা ওবায়েদ

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
এফ.এম.আজিজুর রহমান, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ :