ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গংগাচড়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবঃ ঘরবাড়ি, রাস্তা, বিদ্যুতের লাইন ও ফসলের ব্যাপক ক্ষতি

মোঃ গোলাম রাব্বীঃ

রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ও নোহালি ইউনিয়নে শনিবার বিকেলে বয়ে যাওয়া আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রলয়ঙ্করী এই ঝড়ে দুই ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে হঠাৎ প্রবল বেগে বয়ে যাওয়া ঝড়ে গাছপালা উপড়ে পড়ে, বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যায়, ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। অনেক গ্রামের রাস্তা কাদায় তলিয়ে গেছে, ভেঙে পড়েছে টিনের ছাউনি ও গৃহস্থালি কাঠামো।

কৃষকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে আমন ধান, ভুট্টা, সবজি ও মরিচক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

আলমবিদিতর ইউনিয়নের চেয়ারম্যান ( বলেন, “ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা তৈরি করে জেলা প্রশাসনের মাধ্যমে সহযোগিতা দেওয়া হবে। ইতিমধ্যে বিদ্যুৎ বিভাগের কর্মীরা লাইনের মেরামত কাজ শুরু করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের পোল

error: Content is protected !!

গংগাচড়ায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবঃ ঘরবাড়ি, রাস্তা, বিদ্যুতের লাইন ও ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট টাইম : ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
মোঃ গোলাম রাব্বী গংগাচড়া (রংপুর) প্রতিনিধি :