আপডেট টাইম :
১১:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
১২৭
বার পঠিত
খোকসার শোমসপুর উচ্চ বিদ্যালয় এর (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এর দায়িত্ব পেলেন মামুন আর রশীদ
শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ কুষ্টিয়ার খোকসায় উপজেলাধীন ঐতিহ্যবাহী শোমসপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইভিন আরা বেগম ৬০ বছর বয়স সীমা পূর্ণ হওয়ায় সরকারি বিধি মোতাবেক চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। তদস্থলে ২৯' নভেম্বর ২০২৫ তারিখ শনিবার দায়িত্বপ্রাপ্ত হয়ে আজ ৩০ নভেম্বর-২০২৫ ইং রোজ: রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে আনুষ্ঠানিকভাবে চেয়ারে অধিষ্ঠিত হলেন। অত্র বিদ্যালয়ের দায়িত্বশীল, নিষ্ঠাবান এবং ডিজিটাল সহকারি প্রধান শিক্ষক মামুন অর রশিদ। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান সভাপতি খোকসা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন এর নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান উপস্থিত হয়ে কার্যাবলী সু-সম্পন্ন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইভিন আরা বেগম, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান বিল্লু, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, সাবেক অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান ডাবলু, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ।
শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় উপজেলাধীন ঐতিহ্যবাহী শোমসপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইভিন আরা বেগম ৬০ বছর বয়স সীমা পূর্ণ হওয়ায় সরকারি বিধি মোতাবেক চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। তদস্থলে ২৯’ নভেম্বর ২০২৫ তারিখ শনিবার দায়িত্বপ্রাপ্ত হয়ে আজ ৩০ নভেম্বর-২০২৫ ইং রোজ: রবিবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে আনুষ্ঠানিকভাবে চেয়ারে অধিষ্ঠিত হলেন। অত্র বিদ্যালয়ের দায়িত্বশীল, নিষ্ঠাবান এবং ডিজিটাল সহকারি প্রধান শিক্ষক মামুন অর রশিদ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান সভাপতি খোকসা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন
এর নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান উপস্থিত হয়ে কার্যাবলী সু-সম্পন্ন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইভিন আরা বেগম, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান বিল্লু, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, সাবেক অভিভাবক সদস্য মোঃ মিজানুর রহমান ডাবলু, খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ।