ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন

শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৫৩ তম জাতীয় শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা একাডেমী সুপারভাইজার মিলন হোসেন খান, খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ছাত্রছাত্রী গান উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে মশাল প্রজ্জ্বলন, মাঠ প্রদক্ষিণ ও বিভিন্ন ইভেন্টের খেলার উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম দিনের জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন, ক্রিকেট, কাবাডি সহ দোড়, গোলক নিক্ষেপ ও বর্ষা নিক্ষেপ সহ বিভিন্ন প্রকারের খেলা অনুষ্ঠিত হবে।

উপজেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় চার শতাধিক ক্রীড়াবিদ শিক্ষার্থী অংশগ্রহণ করে উক্ত বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া অনুশীলন করলে একদিকে যেমন লেখাপড়ার মনোনিবেশ আসবে, অপরদিকে মোবাইল অংশ গ্রহন ও মাদক থেকে দূরে থাকা সম্ভব। আর সে জন্যই অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদেরকে দায়িত্বশীল হতে হবে। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও ক্রীড়ামদি শিক্ষার্থীরা উপস্থিত থেকে বার্ষিক শীতকালীন ক্রীড়ায় অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

খোকসায় ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন

আপডেট টাইম : ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :