ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খোকসায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ

কুষ্টিয়ার খোকসায় গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা আগস্ট বেলা ১১টায় খোকসা বাসস্ট্যান্ডে খোকসার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি দেশের সকল সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, গত বৃহস্পতিবার ৭ আগস্ট গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা।

এর সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতে সাংবাদিকদের হত্যার ও হামলার সুষ্ঠু বিচার না হওয়া একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক দ্রোহ পত্রিকা সম্পাদক তমা মুনসী, সাংবাদিক হুমায়ূন কবির, সাবুব আলম চঞ্চল, রঞ্জন ভৌমিক, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন রানা, নাহিদুজ্জামান শয়ন, মোমিন ইসলাম, হাফিজুল ইসলাম বকুল, মোমিন হোসেন ডালিম, আফজাল হোসেন, সবুজ আলী, শামিম হোসেন, মনোজিত মন্ডল, নুরুল হোসেন, নাজমুল হক লাভলু, আমিরুল হোসেন, আকরাম হোসেন ও রাজ্জাক হোসেন প্রমুখ। বক্তাগণ তুহিন হত্যার বিচারসহ সকল সাংবাদিক হত্যার বিচার ও নির্যাতনের প্রতিবাদ করেন এবং বিচারের জোর দাবি জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্টেশন মসজিদের অজুখানা সংস্কার করল বন্ধুসভা, স্বস্তিতে মুসল্লিরা

error: Content is protected !!

খোকসায় সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি :