আপডেট টাইম :
০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
১৫২
বার পঠিত
খোকসায় নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ কুষ্টিয়ার খোকসায় 'প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি" এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। জাতীয় যুব দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ আব্দুল হালিম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল হক। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা মৎস্য কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুদ্দোজা, সাংবাদিক হুমায়ুন কবি, যুব সংগঠনের প্রতিনিধি কেপিইউএস এর সমন্বয়কারী সমৃদ্ধ কর্মসূচির জীবন নাহার, প্রগতি সংঘের হিসাব রক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাস, আত্মকর্ম ী শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরস্টার (চতুমুখী স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা) এর সভাপতি (সাংবাদিক) শেখ সাইদুল ইসলাম প্রবীন। আলোচনা সভা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল হালিম। বক্তারা আগামীতে উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে উন্নত প্রযুক্তির নির্ভর যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য দাবি জানান। জাতীয় যুব দিবস উপলক্ষে যুবকদের মাঝে বিভিন্ন ট্রেডে সাড়ে ১০লক্ষ টাকার ঋণ এর চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ করানো হয় উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। এর আগে সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র্যালি আয়োজন করা হয়।
শেখ সাইদুল ইসলাম প্রবীনঃ
কুষ্টিয়ার খোকসায় ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। জাতীয় যুব দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মোঃ আব্দুল হালিম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল হক।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা মৎস্য কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বদরুদ্দোজা, সাংবাদিক হুমায়ুন কবি, যুব সংগঠনের প্রতিনিধি কেপিইউএস এর সমন্বয়কারী সমৃদ্ধ কর্মসূচির জীবন নাহার, প্রগতি সংঘের হিসাব রক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাস, আত্মকর্ম ী শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরস্টার (চতুমুখী স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক সংস্থা) এর সভাপতি (সাংবাদিক) শেখ সাইদুল ইসলাম প্রবীন। আলোচনা সভা স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুল হালিম।
বক্তারা আগামীতে উন্নত বিশ্বের সাথে খাপ খাইয়ে উন্নত প্রযুক্তির নির্ভর যুবশক্তিকে যুব সম্পদে পরিণত করার জন্য দাবি জানান। জাতীয় যুব দিবস উপলক্ষে যুবকদের মাঝে বিভিন্ন ট্রেডে সাড়ে ১০লক্ষ টাকার ঋণ এর চেক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে শপথ বাক্য পাঠ করানো হয় উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। এর আগে সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র্যালি আয়োজন করা হয়।