শেখ সাইদুল ইসলাম প্রবীন:
কুষ্টিয়ার খোকসায় প্রগতি সংঘের উদ্যোগে ২৭ জন দরিদ্র ও অসহায় তাঁতির মাঝে বিনামূল্যে তাঁতশিল্পের উপকরণ এবং ১০ জন অসহায় ভ্যানচালকের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ‘দরিদ্র তাঁতিদের তাঁতশিল্প উন্নয়ন’ এবং ‘ভ্যান পরিচালনার মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ’ প্রকল্পের আওতায় প্রগতি সংঘের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রগতি সংঘের প্রধান সংগঠক আবদুস সজিব খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়ন্তীহাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকীব খান টিপু, ধোকড়াকোল কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন, ইউপি সদস্য আবু দাউদ ও সিরাজ খান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের হিসাবরক্ষক নরেন্দ্রনাথ বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সুধীজন ও স্থানীয় সাংবাদিকরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে প্রগতি সংঘের বাস্তবায়নে পিছিয়ে পড়া দরিদ্র তাঁতি ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে তাঁত উপকরণ ও ভ্যান বিতরণ একটি মহৎ উদ্যোগ। দরিদ্র ও অসহায় মানুষের উন্নয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনা করায় তিনি প্রগতি সংঘকে ধন্যবাদ জানান। একই সঙ্গে আগামীতে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সংগঠনটির পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রগতি সংঘের দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিক তুলে ধরে বক্তব্য দেন।
আলোচনা সভা শেষে উপজেলার সাতপাখিয়া গ্রামের ২৭ জন দরিদ্র ও অসহায় তাঁতির মাঝে বিভিন্ন ধরনের তাঁতশিল্প উপকরণ এবং জয়ন্তীহাজরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১০ জন অসহায় মানুষের মাঝে ভ্যানগাড়ি বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম।

শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 



















