খোকসায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ২ দিন ব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
কুষ্টিয়ার খোকসায় "বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি' এই প্রতিপাদকে সামনে রেখে ২ দিন ব্যাপ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫ তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু প্রমুখ। আরও পড়ুনঃ বাগাতিপাড়ায় বিজ্ঞান শিক্ষার্থীদের প্রযুক্তি মেলার উদ্বোধন বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫ তম বিজ্ঞান মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের স্টলের মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীগণ তাদের নতুন নতুন উদ্ভাবনী প্রদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ও উপজেলা নিবার্হী অফিসার ইরুফা সুলতানা। এই সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।এ বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৪ টি স্টল এর মাধ্যমে তাদের বিজ্ঞানের উদ্ভাবনী...
কুষ্টিয়ার খোকসায় “বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের সমৃদ্ধি’ এই প্রতিপাদকে সামনে রেখে ২ দিন ব্যাপ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫ তম বিজ্ঞান মেলা) ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু প্রমুখ।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ৪৫ তম বিজ্ঞান মেলায় উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের স্টলের মাধ্যমে স্কুলের ছাত্র ছাত্রীগণ তাদের নতুন নতুন উদ্ভাবনী প্রদর্শন করেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ও উপজেলা নিবার্হী অফিসার ইরুফা সুলতানা। এই সময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।এ বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ১৪ টি স্টল এর মাধ্যমে তাদের বিজ্ঞানের উদ্ভাবনী প্রদর্শন করেন।