ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

সারাদেশ ডেস্ক: যশোরসহ খুলনা বিভাগের চার জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, কৃষিজমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং সেচ সুবিধা সম্প্রসারণের জন্য প্রায় তিন শ কোটি টাকার একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন নামের এই প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বা বিএডিসি এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালন করবে এবং এটি আগামী ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে ২০৩০ সালের জুন মাস মেয়াদে সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার মোট ২১টি উপজেলার কৃষি খাতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হলো এলাকার জলাবদ্ধ বিলগুলো থেকে পানি নিষ্কাশন করে প্রায় ৫ হাজার ২০০ হেক্টর জমিও কৃষিকাজের উপযোগী করে তোলা। পাশাপাশি খাল পুনঃখনন, ফসল রক্ষা বাঁধ নির্মাণ, পুকুর পুনঃখনন, সোলার পাম্প স্থাপন ও আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামগ্রিক সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে। পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে মোট ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ সুবিধা সম্প্রসারণ করা সম্ভব হবে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলে প্রতিবছর অতিরিক্ত ৭০ হাজার টন খাদ্যশস্য ও অন্যান্য কৃষি পণ্য উৎপাদিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য প্রায় ১৭০ কিলোমিটার খাল পুনঃখনন, ২৪ সেট পানি নিষ্কাশন পাম্প এবং ৩২৫ সেট সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক সেচপাম্প স্থাপন করা হবে। এছাড়া কৃষকদের সুবিধার্থে প্রায় ৬ কিলোমিটার ভূগর্ভস্থ নিষ্কাশন নালা, ৪৩৯ কিলোমিটারের বেশি ভূগর্ভস্থ পাইপের মাধ্যমে সেচ চ্যানেল, ১৩০টি হাইড্রোলিক স্থাপনা এবং ১০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহারে কৃষকদের দক্ষ করে তুলতে অন্তত সাত শ জনের বেশি কৃষককে বিশেষ প্রশিক্ষণও দেওয়া হবে, যা কৃষি উৎপাদনে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখবে।

প্রকল্প এলাকার কৃষিজমিতে ধান, গম, পাট, ভুট্টা ও আখের পাশাপাশি পেঁয়াজ, রসুন, সরিষা, ফলমূল ও নানা ধরনের শাকসবজি উৎপাদিত হয়ে থাকে। কিন্তু পানি নিষ্কাশনের অভাবে এসব জমির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে চাষাবাদের বাইরে পড়ে আছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে নদী ও খালের সংযোগ উন্নত হবে এবং ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত চাপ কমবে। ইতিমধ্যে প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং অর্থ মন্ত্রণালয় থেকেও সম্পূর্ণ অর্থ বরাদ্দের বিষয়ে ইতিবাচক সম্মতি পাওয়া গেছে। স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং এই অঞ্চলের সামগ্রিক খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কৃষি মন্ত্রণালয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৭৪৬ পদে বড় নিয়োগ

error: Content is protected !!

খুলনা বিভাগ: জলাবদ্ধতা দূর করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে প্রকল্প

আপডেট টাইম : ৫ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :