ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খালেদা জিয়াকে গৃহবন্দি করে দেশের গণতন্ত্র বন্দি করে রেখেছে -শামা ওবায়েদ ইসলাম রিংকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখে সরকার দেশের গণতন্ত্রকে বন্দি করে রেখেছেন। তিনি সোমবার বিকালে ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়ায় কে এম ওবায়েদ মঞ্জিলে উপজেলা ছাত্রদলের আয়োজনে জাতীয়তা ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় এ কথা গুলো বলেন।
তিনি বলেন, এই মুহুর্তে দেশের এ অবস্থা থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের পরিবর্তনের জন্য মাঠে নামতে হবে, আমাদেরকে এক হতে হবে, এক হয়ে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাবে। বিএনপিকে ছেড়ে জনগণ কখনো ছেড়ে যায়নি, যাবেও না। কারণ জনগন মনে করে বিএনপি একটি মাত্র দল যেটা দেশের দল, একটি মাত্র দল যেটা দেশের কথা বলে, একটি মাত্র দল যেটা গণতন্ত্রের কথা বলে।
উপজেলা ছাত্রদল নেতা রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবীবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহ- সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের আহবায়ক হেলালউদ্দীন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, ছাত্রদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হাসান রাজুসহ বিএনপি ও তার অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

হাল ফ্যাশন শারদীয় ভোজ: নারকেলের চাটনি

error: Content is protected !!

খালেদা জিয়াকে গৃহবন্দি করে দেশের গণতন্ত্র বন্দি করে রেখেছে -শামা ওবায়েদ ইসলাম রিংকু

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
শফিকুল খান জনি, নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ :