ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর গ্রেফতার হওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর গ্রেফতার হওয়ায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হকের সভাপতিত্বে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান খান রাহাত , জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
এ সময় বক্তারা বলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ আজ কলঙ্ক মুক্ত হলো। তারা বলেন বিগত বছরগুলোতে ফরিদপুর শহরের যে অত্যাচার অবিচার হয়েছে তার গড ফাদার এ-ই বাবর। সকল চাঁদাবাজি, টেন্ডারবাজির নেতৃত্ব দিয়েছেন এ-ই বাবর। তাই তার গ্রেফতারে ফরিদপুরের আকাশ আজ কালো মেঘ মুক্ত।
পরে সকলের মাঝে মিষ্টি বিতরণ করে অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ 























