ফরিদপুর  সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  মোহতেশাম হোসেন বাবর গ্রেফতার হওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে ফরিদপুর  সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  মোহতেশাম হোসেন বাবর গ্রেফতার হওয়ায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হকের সভাপতিত্বে  আনন্দ মিছিল  ও মিষ্টি বিতরণ করা হয়।
 এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক  শাহ সুলতান খান রাহাত , জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
 এ সময় বক্তারা বলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগ আজ কলঙ্ক মুক্ত হলো। তারা বলেন বিগত বছরগুলোতে ফরিদপুর শহরের যে অত্যাচার অবিচার হয়েছে তার গড ফাদার এ-ই বাবর। সকল চাঁদাবাজি, টেন্ডারবাজির নেতৃত্ব দিয়েছেন এ-ই বাবর। তাই তার গ্রেফতারে ফরিদপুরের আকাশ আজ কালো মেঘ মুক্ত।
পরে  সকলের  মাঝে মিষ্টি বিতরণ করে অনুষ্ঠিত হয়।