ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাংশায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

-রাজবাড়ীর পাংশায় বৃহস্পতিবার কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (২৭ জুন) ২০২৩-২৪ অর্থ বছরে ২০২৪-২৫ খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮ শ’ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান একেএম সাইফুল মোর্শেদ রিংকু ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন ইতি বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ।

উদ্বোধন অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ম আলাদা হতে পারে, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পাংশায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

আপডেট টাইম : ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার :