ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় মাদক মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১১ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। এ সময় তিন আসামির মধ্যে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্তরা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মৃত হানিফ দর্জির ছেলে জুয়েল আহসান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া গ্রামের শুকুর মন্ডলের ছেলে আলমগীর এবং একই উপজেলার চরদিয়াড় গ্রামের মৃত শফি বিশ্বাসের ছেলে বজলু বিশ্বাস।

কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় আলমগীর ও বজলু আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয় তাদের কে। অপর আসামি পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ মেয়রের পক্ষে মানববন্ধন, বিপক্ষে বিক্ষোভ মিছিল

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৯ জুন বিকেলের দিকে ভেড়ামারা উপজেলার ১২ দাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে আসামিদের প্রাইভেটকার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে হাইওয়ে ও বিশেষ অভিযানে দায়িত্বরত পুলিশ। এ ঘটনায় সেদিনই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় মামলা হয়।

আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ১০ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এম এ কুদ্দুস। সাক্ষ্য প্রমাণ শেষে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) টেবিল ৩(খ) ধারার অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদেরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

কুষ্টিয়ায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :