ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় জাসদ নেতা সালাম হত্যা মামলায়, গ্রেফতার ৩

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ত্রাসী হামলায় জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ।

শুক্রবার (১৩ মে) দুপুরে দৌলতপুর থানায় বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন নিহত মাহাবুব খান সালামের বাবা এনামুল হক।
মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-৯ জনকে আসামি করা হয়েছে।
দৌলতপুর থানার পুলিশ শুক্রবার (১৩ মে) রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় সোহান, নজিবুল ও মেহেদী নামের তিন আসামিকে গ্রেফতার করে আজ শনিবার সকালে কোর্ট প্রেরণ করে।

মামলা সূত্রে জানা যায়, গত বুধবার (১১ মে) দিবাগত রাত ১১টার দিকে ভ্যানে করে আল্লার দর্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন মাহবুব। এসময় আল্লার দর্গা বাজারে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুনঃ বিয়েতে দাওয়াত না দেয়ায় মুক্তিযোদ্ধাকে পেটালেন সাবেক ইউপি চেয়ারম্যান

মামলায় দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরীসহ একই পরিবারের ৬ জনসহ ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান মামলার তথ্য নিশ্চিত করে জানান, ইতোমধ্যে অভিযান চালিয়ে এজাহার নামীয় সোহান, নজিবুল ও মেহেদী নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজাপুরে ২০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি ‘পাইপ নাছির’ গ্রেপ্তার

error: Content is protected !!

কুষ্টিয়ায় জাসদ নেতা সালাম হত্যা মামলায়, গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :