ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে চলছে গণটিকা কার্যক্রম

কুষ্টিয়া জেলায়  ইউনিয়ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল থেকে কুষ্টিয়া জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৬টি কেন্দ্রে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে এই গণটিকা দেয়া শুরু হয়েছে। পৌরসভা ও ইউনিয়ন গুলোর সাবেক ১নং ওয়ার্ড-এ এই টিকা দেয়া হচ্ছে। প্রতিটি কেন্দ্রে তিনটি বুথে ৬০০ মানুষকে এ টিকা দেয়া হবে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসার ডা. এ. এইচ. এম. আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়া জেলায় মোট ৬২ হাজার ৪০০ জনকে টিকা দেয়া হবে। টিকাদান কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। সুষ্ঠুভাবে টিকাদান কর্মসূচি সফল করতে টিকাদান কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, প্রতিটি কেন্দ্রে ছয় জন টিকা কর্মী ও নয় জন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করছেন। জেলায় ৪৫৬ জন টিকা কর্মী ও ৬৮৪ জন স্বেচ্ছাসেবক কর্মীর সমন্বয়ে গণটিকা কার্যক্রম চলছে।

এইদিকে শনিবার সকালে ভেড়ামারা পৌরসভা উদ্যোগে পৌরসভা চত্বরে গণটিকাদান কর্মসূচীর আয়োজন করা হয়। গণটিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু।

পৌরসভা ১নং ওয়ার্ডের মর্জিনা খাতুনকে টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবি টুটুলের সভাপতিত্বে ও কাউন্সিলর সোলেইমান মাষ্টারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার।ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীন। ডাঃ শুভাশীষ সাহা শুভ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যমেডিকেল অফিসার (অন্তঃবিভাগ) অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াসির আরাফাত (ভেড়ামারা সার্কেল)। মুজিবুর রহমান (ওসি) ও এসআই বিশ্বজিৎ এবং এসআই প্রকাশ । ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র  নাইমুল হক, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাহাবুল আলম বিশ্বাস ।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারাদেশে ২৫ বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠী, নারী, শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষকে প্রাধান্য দিয়ে শনিবার সকাল ৯টা থেকে করোনার গণটিকাদান কার্যক্রম শুরু হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকার বলেন,ইউনিয়ন পরিষদে টিকা প্রদান কার্যক্রম সম্পর্কে পূর্বের সরকারি সিদ্ধান্তের কিছুটা পরিবর্তন হয়েছে। ৭ আগষ্ট ভেড়ামারা পৌরসভায় ১৮শ এবং উপজেলার মোকারিমপুর ও বাহাদুরপুর ইউনিয়নে শুধু ১,২ ও ৩নং ওয়ার্ডে (প্রতি ওয়ার্ডে ২০০ জন করে) টিকা প্রদান করা হয় এবং বাহিরচর, চাঁদগ্রাম, জুনিয়াদহ ও ধরমপুর ইউনিয়নে আগামী ৮ তারিখে শুধু ১,২ ও ৩নং ওয়ার্ডে (প্রতি ওয়ার্ডে ২০০ জন করে) টিকা প্রদান করা হবে। পরবর্তীতে সকল ইউনিয়নের বাকি ওয়ার্ডগুলোতে টিকা প্রদান করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

error: Content is protected !!

কুষ্টিয়ায় ইউনিয়ন পর্যায়ে চলছে গণটিকা কার্যক্রম

আপডেট টাইম : ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধিঃ :