আপডেট টাইম :
০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
২১৮
বার পঠিত
কুষ্টিয়া-২আসনের সংসদ কামারুলকে সংবর্ধনা প্রদান
কুষ্টিয়া ২ (মিরপুর -ভেড়ামারা) আসনে জয়ী সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করে আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ। ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন মুসা'র সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুকুল-এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন বলেন, আমি আওয়ামী লীগের লোক, আমি শেখ হাসিনার লোক, আমি মিরপুর-ভেড়ামারার লোক, আমি জয় বাংলার লোক, আমি আপনাদের লোক, তাই আর পিছিয়ে থাকবে না মিরপুর-ভেড়ামারাবাসী। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার বইবে। এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সুরঞ্জন ঘোষসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আরও পড়ুনঃ দৌলতপুর কৃষি জমিতে নতুন সংযোজন ‘স্কোয়াশ’, প্রথমবারেই চাষী শিপনের মুখে হাসি উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য হাসানুল হক ইনুকে বিপুল ভোটে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। হাসানুল হক ইনু ১৪ দল থেকে...
কুষ্টিয়া ২ (মিরপুর -ভেড়ামারা) আসনে জয়ী সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করে আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন মুসা’র সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুকুল-এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন বলেন, আমি আওয়ামী লীগের লোক, আমি শেখ হাসিনার লোক, আমি মিরপুর-ভেড়ামারার লোক, আমি জয় বাংলার লোক, আমি আপনাদের লোক, তাই আর পিছিয়ে থাকবে না মিরপুর-ভেড়ামারাবাসী। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার বইবে।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সুরঞ্জন ঘোষসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য হাসানুল হক ইনুকে বিপুল ভোটে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। হাসানুল হক ইনু ১৪ দল থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন স্বতন্ত্র নির্বাচন করায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক হয়ে বিপুল ভোটে তাকে জয়ী করে।