ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া-১ সাবেক এমপি সরওয়ার জাহান কারাগারে

ইসমাইল হোসেন বাবুঃ

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ইলেক্ট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

–

এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আক্কেল আলী কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিন চেয়ে আবেদন করেন। মামলার মূল নথি না থাকায় এদিন জামিন শুনানি হয়নি। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ১৭ জুন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

–

মামলা সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আন্দোলনে অংশ নেন ইলেক্ট্রেশিয়ান মো. ইলিয়াস হোসেন। এদিন সন্ধ্যায় আল্লাহর করিম মসজিদের সামনে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান তিনি।

–

জানা গেছে, সরওয়ার জাহান বাদশা কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আইজিপির দায়িত্ব থেকে অতি দ্রুত সরে যাওয়া উচিত: নাহিদ ইসলাম

error: Content is protected !!

কুষ্টিয়া-১ সাবেক এমপি সরওয়ার জাহান কারাগারে

আপডেট টাইম : ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :