ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া-১ আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৬ জন

ইসমাইল হোসেন বাবুঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ আসনের ৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারিয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা অনিন্দ্য গুহ এসব তথ্য জানান।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ আসনে ৮ জন প্রার্থী অংশ নিলেও ভোটে মূলত প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা ও জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বেলাল উদ্দীনের মধ্যে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীর ছয়জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ ডিসেম্বরের পরিপত্র অনুযায়ী, কোনো প্রার্থী যদি তার নির্বাচনি এলাকায় প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন, তবে তার জামানত বাজেয়াপ্ত হয়।

কুষ্টিয়া-১ আসনে জামানত হারানোরা হলেন- দৌলতপুর বিএনপির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা ১৭ হাজার ৮৬৪ ভোট, জাতীয় পার্টির শাহারিয়ার জামিল ১০৯৪ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম ৪০৬৩ ভোট, গণঅধিকার পরিষদের শাহাবুল ইসলাম ৬১৩ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান ২৪১ ভোট ও জাতীয় সমাজতান্ত্রিক দলের ড. গিয়াস উদ্দিন ৩০৩ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ বলেন, এ বিধান যেসব প্রার্থী মোট প্রদত্ত ভোটের সাড়ে ১২ শতাংশের এর কম পাবেন তাদের জামানত বাজেয়াপ্ত হবে। সে অনুযায়ী দৌলতপুর আসনের ৬ জন প্রার্থী জামানত হারাবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস

error: Content is protected !!

কুষ্টিয়া-১ আসনে ৮ প্রার্থীর মধ্যে জামানত হারালেন ৬ জন

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :