ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, তদন্ত কমিটি গঠন

কুষ্টিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও হেনস্থার অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে মিডটার্ম পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১ জুলাই) ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে কলেজের মুক্তমঞ্চের সামনে অবস্থান নেন। কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের কাছে ওই শিক্ষকের অপসারণে চেয়ে স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা।

৬৬ শিক্ষার্থী স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগ করা হয়, রোববার (৩০ জুন) অনুষ্ঠিত অনার্স প্রথম বর্ষের প্রস্তুতি পরীক্ষা শেষে শোভন রেজা নামে এক শিক্ষার্থীকে ক্লাস রুমের সামনে গলা টিপে ধরে গ্রিলের সঙ্গে ধাক্কা মারেন সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম।

সেসময় অন্যান্য শিক্ষার্থীদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করেন জাহিদুল।

অধ্যক্ষকে অভিযোগ জানাতে এসে শিক্ষার্থী দোলা মিত্র বলেন, ঘটনার দিন স্যার আমাকে ক্লাস রুমে দাঁড় করিয়ে রেখে ভয়ভীতি প্রদর্শন করেন এবং বাজেভাবে নোটিশ করে খারাপ ইঙ্গিত দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার সংগ্রহ করে রাখেন এবং ব্যবহারিক পরীক্ষা ও ইনকোর্স পরীক্ষায় অকৃতকার্য করার হুমকি দেন। স্যারের এরূপ ব্যবহারে সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত।

কলেজ অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় বলেন, এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

error: Content is protected !!

কুষ্টিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন, তদন্ত কমিটি গঠন

আপডেট টাইম : ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :