ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া বিজিবি’র অভিযানে ৪ লাখ টাকার অবৈধ মালামাল ও মাদকসহ আটক ২

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে চালিয়ে ২ চোরাকারবারীকে আটক এবং ভারতীয় অবৈধ মালামাল ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামাল ও মাদকের আনুমানিক মুল্য ৪ লাখ ২ হাজার ২০০ টাকা।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১২টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃতরা হলেন,কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা বাজার এলাকায় মৃত আঃ হান্নানের ছেলে মোঃ আসাদুজ্জামান সোহেল (৪৩) ও একই উপজেলার প্রাগপুর গরুরা ছমাদী পাড়া এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ আশিকুল(২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিত বুধবার (১৪ জানুয়ারি) আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে বাগুয়ান ডাংমড়কা বাজার নামক স্থান থেকে ভারতীয় ০৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বাংলাদেশী চোরাকারবারী মোঃ আসাদুজ্জামান সোহেল ও মোঃ আশিকুলকে আটক করা হয়। আটককৃত মাদকের আনুমানিক মূল্য ২ হাজার ৭০০ টাকা।

এছাড়াও আসামীসহ আটককৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় মামলা দায়ের করত হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার(১৩ জানুয়ারি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বর্ডার পাড়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩ বোতল মদ, ১ হাজার ৩০ পিস সিলডিনাফিল ট্যাবলেট এবং আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটের সময় একই স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ কেজি জিরা ও ১টি বাইসাইকেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ ৯৯ হাজার ৫০০টাকা। উদ্ধারকৃত এসব মালামাল ও মাদকের আনুমানিক মুল্য ৪ লাখ ২ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা দৃঢ় অবস্থানে রয়েছে। এ লক্ষ্যে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পর্যটনশিল্পের উন্নয়নে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চান ব্যবসায়ীরা

error: Content is protected !!

কুষ্টিয়া বিজিবি’র অভিযানে ৪ লাখ টাকার অবৈধ মালামাল ও মাদকসহ আটক ২

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :