ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খানকে শোকজ

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন, সংগঠন বিরোধী রীতিনীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সদর উদ্দিন খানকে কেন্দ্রীয় কমিটি কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেছে।

গত ১১ মে বাংলাদেশ আওয়ামী লীগের কেদ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত নোটিশে অভিযোগের ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

শোকজ নোটিশে আরও উল্লেখ করা হয় যে, সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং তা সংগঠনের রীতিনীতি ও আদর্শ পরিপন্থি। আপনার বক্তব্য সংগঠনের শৃঙ্খলাবিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যাসহ লিখিত জবাব দলীয় সভাপতি শেখ হাসিনা এমপির রাজনৈতিক কার্যালয়ে প্রেরণের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতিকে অনুরোধ জানানো হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।

গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কুষ্টিয়া-৪ আসনে দল মনোনীত এমপি প্রার্থীর বিপক্ষে অবস্থান, বিতর্কিত বক্তব্যসহ দলীয় বিভক্তি সৃষ্টি করে সদর খান সমালোচিত হন। এছাড়া গত ৪ মে প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তার আপন ভাইকে খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জেতাতে মরিয়া হয়েও চরমভাবে ধরাশায়ী হন সদর খান। উপজেলা নির্বাচনের আগে একটি নির্বাচনি সভায় সদর খান তার বক্তব্যে বলেছিলেন, ‘আমার সাথে যারা বিরোধিতা করবে, তারা স্বয়ং আল্লার সাথে বিরোধিতা করবে।’ তার এই বক্তব্যে ওই সময় জেলা জুড়ে নিন্দার চরম ঝড় উঠে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর খানকে শোকজ

আপডেট টাইম : ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :