ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। একটি মাদকের মামলায় ৯ আগস্ট থেকে হাজতি হিসেবে শফিকুল ইসলাম কারাগারে ছিলেন।

রবিবার বিকেলে বুকে ব্যথা অনুভব হলে শফিকুলকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভব হলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬টা ৫০ মিনিটে তাঁর মৃত্যু হয়। শফিকুল ইসলাম খোকসা উপজেলার বামনপাড়া এলাকার ওহেদ শেখের ছেলে।

কুষ্টিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসেন ইমাম জানান, কার্ডিয়াক অ্যারেস্ট। এই ধরনের চিকিৎসার উন্নত ব্যবস্থা কারাগারে নেই। জেনারেল হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পরেই ওই হাজতির মৃত্যু হয়েছে।

জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম জানান, হাজতি শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। এক হাজারটি ইয়াবাসহ তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নজরুলের মানবতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

error: Content is protected !!

কুষ্টিয়া কারাগারে হাজতির মৃত্যু

আপডেট টাইম : ১২:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :