ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়া ইবিতে হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ ও শেখ পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টারঃ

শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের মুজিব মুরালে শেখ হাসিনার প্রতিকৃতি ঝুলিয়ে প্রায় ৩০ মিনিট ধরে জুতা নিক্ষেপ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শেখ হাসিনার ঘৃণাসূচক প্রতিকৃতি টাঙিয়ে দেন। পরে সবাই মিলে প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করেন। এতে হাসিনার গাল বরাবর জুতা নিক্ষেপকারীর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের নামের সকল স্থাপনার নাম মুছে দেয় শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে দেশে একের পর এক গণহত্যা, নির্যাতন, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন চালিয়ে মুক্তচিন্তার কণ্ঠ রোধ করা হয়েছিল।

ছাত্র-জনতার প্রতিরোধ এবং রক্তের বিনিময়ে অর্জিত দেশ আজ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তারপরও বিভিন্নভাবে ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি ফ্যাসিবাদের মূলনায়ক হাসিনা ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাই আমরা হাসিনার ঘৃণাসূচক প্রকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি করছি।

সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, ফ্যাসিস্ট হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করার মাধ্যমে হাসিনার কবরে শেষ পেরেক পোঁতা হবে। এর মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদের সব চিহ্ন ও স্থাপনা মুছে ফেলা হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা হতে না পারে। স্বৈরাচার হাসিনা দেশকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলছিল। নিজ দলের লোক বাদে বিরোধী সব দল ও মতের মানুষের ওপর নির্মম গুম, খুন, হত্যাযজ্ঞ চালিয়েছেন। এখন দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে আবার উসকানি দিচ্ছেন। ছাত্র-জনতা পালাতক হাসিনার সব ষড়যন্ত্র রুখে দেবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

কুষ্টিয়া ইবিতে হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ ও শেখ পরিবারের নাম মুছে দিল শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার :