ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় এক মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক, মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্যের সিজার মূল্য ১৭ লক্ষ ২৫ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

সােমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করেছে ।

সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাত ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরের জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়কে বিজিবি টহল দল অভিযানে মোটরসাইকেল সহ মাদক চোরাকারবারি মো. লিটন আলী (২৮) কে ৪ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। গ্রেফতারকৃত লিটন একই এলাকার মৃত এলাহি মণ্ডলের ছেলে।

অপর দিকে একইদিন ভোর সাড়ে ৪টার দিকে কাজীপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজীপুর বর্ডারপাড়া মাঠে কাজীপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ হাজার পিস চকলেট বাজি উদ্ধার করে।

অপর দিকে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চরচিলমারী ডিগ্রিরচর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। রাত ৯টার দিকে আকন্দপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০ বোতল মদ উদ্ধার করে।

‘রাত ১১টায় কাজীপুর বর্ডারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩০ বোতল মদ, ১ হাজার ৩০০ পিস চকলেট বাজি এবং ৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। রাত ১১টার দিকে শেওড়াতলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয়৩০ বোতল মদ এবং ১ হাজার ২০০পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে’।

আজ সােমবার সকালে আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক, মাদকদ্রব্য ও ঔষধ ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পীরগাছায় ‘আলোকিত নাপাইচন্ডি পাঠাগার’ উদ্বোধন ও পুরস্কার বিতরণ

error: Content is protected !!

কুষ্টিয়ার সীমান্তে ১৭ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :