ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার সীমান্তে ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক ২

ইসমাইল হােসেন বাবু:

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় প্রায় ১০ কোটি টাকার মাদকদ্রব্য, দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। আজ শনিবার ভোরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে ৪৭ বিজিবি। আটককৃতরা হলেন, মহিষকুন্ডি ঠোঁটারপাড়া গ্রামের ছম্মাত আলীর ছেলে সিনবাদ আলী (২৭) এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সওকত মন্ডলের ছেলে মিন্টু হোসেন (২৯)।

অভিযানে উদ্ধার করা হয়, দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেনসিডিল ও ৫০ এমএলের ২০ বোতল এলএসডি। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ কোটি ৪২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা।

শনিবার দুপুরে কুষ্টিয়া ৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক সিনবাদ আলী দৌলতপুর আশ্রায়ন বিওপি এলাকায় গত জুন মাসে সংঘটিত মোহন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় কুখ্যাত মাদক ও চোরাকারবারি হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত ২৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মহিষকুন্ডি ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে মোহন আলী (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম বলেন, “জব্দকৃত মাদক ও অস্ত্রসহ আটক আসামিদের থানায় হস্তান্তর কার্যক্রম চলছে। সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নজরুলের মানবতা ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে আলোকিত করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর

error: Content is protected !!

কুষ্টিয়ার সীমান্তে ১০ কোটি টাকার মাদক ও অস্ত্রসহ আটক ২

আপডেট টাইম : ০২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :