ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ইয়াবা ও মদ জব্দ

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গাঁজা ও কারেন্ট জাল জব্দ করেছে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক জানান, বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) দায়িত্বপূর্ণ কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর পৌরসভার নওপাড়া দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচারের তথ্য পাওয়া যায়। ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী সুপার স্টার পরিবহন তল্লাশি করে ভারতীয় ৩ হাজার ৯৯৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এ ছাড়াও ভেড়ামারায় বিশেষ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ থেকে বেনাপোলগামী রয়েল ডিলাক্স পরিবহন তল্লাশি চালিয়ে অবৈধ ৮০ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।

এদিকে, দৌলতপুর উপজেলার মহিষকুণ্ডি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩ মেইন পিলার থেকে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাশেম বাজার মিরের পাড়া নামক স্থানে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে পলাতক আসামিসহ ভারতীয় ৫০ গ্রাম গাঁজা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিলগাথুয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫০/৪-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিলগাথুয়া পশ্চিমপাড়া মাঠ নামক স্থানে বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে অভিযান চালিয়ে ভারতীয় ১৪ বোতল মদ জব্দ করা হয়।

বিধি মোতাবেক মামলা দায়ের করে মাদকদ্রব্য ও মোবাইল থানায় জমা করা হয়েছে। মালিকবিহীন অবস্থায় জব্দ মাদকদ্রব্য ও কারেন্ট জাল ধ্বংসের জন্য ব্যাটালিয়নের স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচ জেলা শহরে কত পুকুর, তালিকা চেয়েছেন হাইকোর্ট

error: Content is protected !!

কুষ্টিয়ার সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ইয়াবা ও মদ জব্দ

আপডেট টাইম : ০৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :