ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে বিজিবির একটি বিওপি ক্যাম্পটি নদীতে বিলীন

ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি বিওপি (বর্ডার আউটপোস্ট) নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের উদয়নগর বিওপি নামের ওই ক্যাম্পটি নদীতে তলিয়ে যায়।
বিষয়টি আজ  নিশ্চিত করেছেন কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান।
তিনি জানান, আগেই ভাঙনের আশঙ্কা থাকায় কয়েক দিন আগে ওই ক্যাম্প থেকে বিজিবির সব সদস্য ও সরঞ্জাম চর চিলমারী বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছিল। তাই বড় ধরনের ক্ষতি হয়নি।
বর্তমানে চর চিলমারী বিওপি থেকেই উদয়নগর এলাকায় বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। তবে বিওপির যে অংশ এখনো দাঁড়িয়ে আছে সেটিও কয়েক দিনের মধ্যে নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সীমান্ত রক্ষায় নদীপথসহ সব ধরনের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, তিন মাস আগে করা এক পর্যবেক্ষণে গড়াই-পদ্মা নদীর অন্তত ১৭টি স্থানে ভাঙনের আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।
 সাম্প্রতিক সময়ে পানি কমতে থাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। উদয়নগর বিওপি এলাকাটি ভাঙনকবলিত জায়গার মধ্যেই ছিল। সেখানে জিও ব্যাগ ফেলে প্রতিরোধের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত স্থাপনাটি রক্ষা করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, উদয়নগর বিওপিতে নিয়মিত ২২ থেকে ২৫ জন সদস্য অবস্থান করতেন।
পাউবোর কুষ্টিয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পানি কমার কারণে পদ্মায় ভাঙন আরও তীব্র হচ্ছে। দৌলতপুর ও ভেড়ামারার আরও কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পরাজিত শক্তির সঙ্গে আঁতাতকারীরা জনগণের কাছে চিহ্নিত হবে: রিজভী

error: Content is protected !!

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে বিজিবির একটি বিওপি ক্যাম্পটি নদীতে বিলীন

আপডেট টাইম : ০৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :