ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার দুই সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খালাস

ইসমাইল হােসেন বাবু:

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে কুষ্টিয়ার দুই সাংবাদিক বেকসুর খালাস পেয়েছেন। খুলনা বিভাগীয় সাইবার ট্রাইবুনালের প্রসিকিউটর এপিপি এস এম মশিউর রহমান বুধবার (২৫ জুন) দুই সাংবাদিকের খালাস লাভের বিষয়টি নিশ্চিত করেছেন।

–

খালাসপ্রাপ্ত দুই সাংবাদিক হচ্ছেন- অনলাইন নিউজ পোর্টাল দ্যা ডেইলি নতুন টাইমসের সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি সনি আজিম এবং অনলাইন নিউজ পোর্টাল ভয়েজ অফ কুষ্টিয়ার সম্পাদক এবং স্থানীয় দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহিন আহমেদ জুয়েল।

–

আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌর এলাকার জুগিয়ার জনৈক সবুজকে নিয়ে অনলাইন দুটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করে। এতে ২০২১ সালের ৬ জুন কুষ্টিয়া থেকে পরিচালিত দ্যা ডেইলি নতুন টাইমস অনলাইন পোর্টাল এবং ভয়েজ অফ কুষ্টিয়ার সম্পাদকের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ৫টি ধারায় মামলাটি দায়ের করা হয়।

–

প্রতিবেদনের মাধ্যমে সবুজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ভুয়া সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ করা হয়। ২০২৪ সালে কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

–

পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করার পর দীর্ঘদিনের শুনানি শেষে বুধবার খুলনা সাইবার ট্রাইবুনাল আদালতের বিজ্ঞ বিচারক দুই সাংবাদিককে বেকসুর খালাস প্রদান করেন।

–

মামলা থেকে খালাসের পর সাংবাদিক মুন্সী শাহীন ও সনি আজিম বলেন, আদালতের এই রায়ের মধ্য দিয়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে প্রাথমিক শিক্ষার বেহাল দশা অর্ধশতাধিক স্কুল ভবন ঝুঁকিপূর্ণ

error: Content is protected !!

কুষ্টিয়ার দুই সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খালাস

আপডেট টাইম : ০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :