ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইসমাইল হোসেন বাবু:

‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কুষ্টিয়ায় প্রায় ২৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০৬ এপ্রিল) দুপুরে শহরের জেলা পরিষদ কুষ্টিয়া রবীন্দ্র-লালন উদ্যানে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে দুটি ফুলের গাছ রোপণ করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

এ সময় সোহরাব উদ্দিন বলেন, “বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ রেজা ফাহিম, জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বরকত উল্লা জুয়েল, পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রাজুসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

কুষ্টিয়ায় ২৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :