আপডেট টাইম :
০৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
২৩৪
বার পঠিত
কুষ্টিয়ায় ১৩ মামলার আসামিসহ গ্রেফতার ২
কুষ্টিয়ার খোকসায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাটারিচালিত পাখিভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। গ্রেফতাররা হলেন, বাদশা প্রামাণিক ও আনোয়ার। বাদশা বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। রবিবার (৩ নভেম্বর) বিকেলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে একই অপরাধে ৩টি মামলা রয়েছে। জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর গৌতম সরকার জানান, শনিবার বিকেলে গ্রেফতার দুজন উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারিচালিত একটি পাখিভ্যান চুরি করে। ভ্যানচালক রফিকের চিৎকার-চেঁচামেচিতে মালিগ্রামের অনলাইন মোড়ের লোকজন চোরদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা ভ্যানটি রেখে পালাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আরও পড়ুনঃ দৌলতপুরে বাড়ির গেট থেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ও আনোয়ার নিজেদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলার কথা স্বীকার করেছে। এছাড়া খোকসা-কুমারখালীসহ আশপাশের থানায় খোঁজ নিয়ে জানা গেছে, বাদশার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আটক দুজনকে নতুন মামলায় রবিবার আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ার খোকসায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাটারিচালিত পাখিভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
গ্রেফতাররা হলেন, বাদশা প্রামাণিক ও আনোয়ার। বাদশা বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বিকেলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে একই অপরাধে ৩টি মামলা রয়েছে।
জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর গৌতম সরকার জানান, শনিবার বিকেলে গ্রেফতার দুজন উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারিচালিত একটি পাখিভ্যান চুরি করে। ভ্যানচালক রফিকের চিৎকার-চেঁচামেচিতে মালিগ্রামের অনলাইন মোড়ের লোকজন চোরদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা ভ্যানটি রেখে পালাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।