ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় হানিফের বাড়িতে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিলাে ছাত্র-জনতা

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টারঃ

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আজ বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায় ,বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের খবর শোনার পর কুষ্টিয়া শহরে একতারা মোড় থেকে আনন্দ মিছিল বের করে ছাত্র-জনতা।

আনন্দ মিছিলটি হানিফের বাড়ির সামনে এসে বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় বুলডোজার নিয়ে এসে গুড়িয়ে দেওয়া হয় বাড়ির সামনের অংশ। মাহবুব উল আলম হানিফ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য। এর আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এ বাড়িতে ব্যাপক ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়।

ছাত্র জনতার দাবি, এই বাড়ি থেকেই বিরোধীদলের ওপরে দমন এবং নিপীড়নের সমস্ত কিছু চালানো হতো। কুষ্টিয়া জেলার দুর্নীতির আতুর ঘর ছিল এ বাড়ি।

উল্লেখ্য, ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরেই, গা ঢাকা দেন মাহাবুব উল আলম হানিফ ও তার পরিবার। ৫ আগস্ট রাতে এই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে তিনতলা এই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

কুষ্টিয়ায় হানিফের বাড়িতে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দিলাে ছাত্র-জনতা

আপডেট টাইম : ১২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার :