দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১১:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
১০৩
বার পঠিত
-প্রতীকী ছবি।
কুষ্টিয়ায় সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ইসমাইল হােসেন বাবুঃ কুষ্টিয়ার দৌলতপুরে চম্পা খাতুন (৩৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চম্পা খাতুন ওই গ্রামের সৌদি প্রবাসী আনসার আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা নিজ ঘরে চম্পার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুরে চম্পা খাতুন (৩৬) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। চম্পা খাতুন ওই গ্রামের সৌদি প্রবাসী আনসার আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যরা নিজ ঘরে চম্পার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।