ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ইসমাইল হোসেন বাবুঃ

সড়‌কে বিশৃঙ্খলা রো‌ধে কুষ্টিয়ায় সচেতনতামূলক পথসভা ও লিফলেট বিতরণ করা হ‌য়ে‌ছে। শনিবার (৩০ আগস্ট) বেলা ১১টায় শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জীবন বাঁচাতে ও নিরাপদ রাখতে- এই বার্তা নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে একটি সংগঠন।

এর আগে শহরের মজমপুর ট্রাফিক অফিসের সামনে পথসভায় নিরাপদ সড়ক চাই (নিসচা) কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক নুরুন্নবী বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উপদেষ্টা অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকি, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেলসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় বহু তাজা প্রাণ ঝরে যায়। এছাড়াও দুর্ঘটনায় অনেকে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করছেন, যা কোনোভাবেই কাম্য নয়। তাই আসুন, আমরা সবাই মিলে সচেতন হই এবং সড়ককে নিরাপদ করি যাতে এ ধরনের দুর্ঘটনায় অকালে মৃত্যুবরণকে আমরা রুখতে পারি। এসময় অটোরিকশাচালক, ভ্যানচালক ও যাত্রীদের সচেতনতায় লিফলেট বিতরণ করেন তারা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন বাংলাদেশি কর্মীরা: প্রবাসীকল্যাণমন্ত্রী

error: Content is protected !!

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

আপডেট টাইম : ০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :