ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় লালন মাজারে বাউলদের মানবন্ধন

কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালন শাহের মাজার গেটে মানবন্ধন করেছে বাউল ফকির ও লালন অনুসারীরা। আজ শনিবার সকাল ১১ টায় নাগরিক সচেতন সমাজের ব্যানারে এই মানববন্ধনে বাউলরা দাবী তোলেন লালন তিরোধান দিবস এবং দোলপূর্ণিমার সাধুসঙ্গে মাঠের অর্ধেক বাউলদের বসা এবং থাকার জায়গা রেখে ব্যাবসীয়দের কাছে মাঠ বরাদ্দ দিতে হবে এছাড়া ফকিরদের কাছ থেকে কোন রকম চাঁদা আদায় করতে পারবে না মাঠ বরাদ্দ নেয়া ব্যবসায়ীরা।

তিনদিনের বরাদ্দ হওয়া মাঠে মাসব্যাপী চাঁদা না তোলার দাবীও তোলেন সচেতন সমাজের প্রতিনিধিরা। অপরদিকে মাদক ব্যবসা বন্ধ এবং মাদক ব্যবসায়ীদের কাছ ইজারার চাঁদা তুলে তাদের বৈধতা দেয়া বন্ধের দাবী জানিয়েছেন লালন অনুসারীরা। লালন উৎসব ব্যবসা নির্ভর না করে চেতনা নির্ভর করার দাবী বাউল ফকির থেকে শুরু করে সচেতন নাগরিক সমাজের।

সচেনতন নাগরিক কমিটির সভাপতি স.ম লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাউল হবিবর রহমান বিশু, ভাবনগর শিল্পি ও সাহিত্য চর্চা কেন্দ্রের সহ-সভাপতি সোহেল রানা, ফকির নিতাই গোস্বামী প্রমুখ। মানববন্ধন শেষে বাউলরা লালন মেলা এলাকায় বিক্ষোভ মিছিল করে। আগামী ১৭ অক্টোবর ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনের লালন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কুষ্টিয়া জেলা প্রশাসন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

error: Content is protected !!

কুষ্টিয়ায় লালন মাজারে বাউলদের মানবন্ধন

আপডেট টাইম : ১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :